শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের নির্দেশনা পেলে সিদ্ধান্ত: ইসি সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
‎জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের নির্দেশনা পেলে সিদ্ধান্ত: ইসি সচিব
‎জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের নির্দেশনা পেলে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়সহ বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা জানান।
‎
জামায়াতের নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনারা কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য সে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব বলেন, জামায়াতের প্রতীকের ব্যাপারে আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।

ইশরাকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত-আপনারা কী ভাবছেন-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইশরাকের ব্যাপারের মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।

ইশরাকের মেয়র পদে শেষ দিন-এমন বিষয় উত্থাপন করা হলে ইসি সচিব বলেন, এই ব্যাপারেও আমার একই কথা, যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছি ততক্ষণ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, কোন দিকে বিষয়টা গড়াবে সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সে এখতিয়ার আছে। কাগজ না পেলে কী করে নেব।

ভোরের আকাশ/এসএইচ

বাংলাদেশ জামায়াতে ইসলামীইশরাক হোসেননির্বাচন কমিশন

শেয়ার করুন: