শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

কাটলো শঙ্কা, সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

সব শঙ্কা কাটিয়ে চলতি বছরের সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূইয়া।

সৌদি রোডম্যাপ অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু, সময় ঘনিয়ে এলেও বেসরকারি হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি ছিল না। লিড এজেন্সিগুলোর গাফিলতির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয়কে বারবার তাগাদা দিতে হচ্ছিল।

সর্বশেষ গত ২৭ জানুয়ারিও বেসরকারি ব্যবস্থাপনার অর্ধেক হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন ছিল না। এ অবস্থায় অনেকের হজে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। ধর্ম মন্ত্রণালয়ও বাড়ি ভাড়া দ্রুত সম্পন্নের জন্য লিড এজেন্সিগুলোকে তাগাদা দিয়ে চিঠি পাঠায়। বাড়ি ভাড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকায় কয়েকটি এজেন্সিকে কাছে ব্যাখ্যাও তলব করে মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট এজেন্সিকে এর দায়িত্ব নিতে হবে।  

হজযাত্রীদের বাড়ি ভাড়ার বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব শফিউজ্জামান ভূইয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা নির্ধারিত সময়ে সকল হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে সমর্থ্য হয়েছি।

 এ বিষয়ে ধর্ম-মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা নিরলস কাজ করেছেন। আমরা গভীর রাত পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে মিটিং করেছি। আমাদের সকল শঙ্কা কেটে গেছে।’

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। 

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট।

ভোরের আকাশ/ র.ই

 

 

হজযাত্রীরামোহাম্মদ শফিউজ্জামান ভূইয়া

শেয়ার করুন: