শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গত এক বছরে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর গত এক বছরে দেশে আর কোনো গুমের ঘটনা ঘটেনি, এমনকি পুলিশও একটি মিথ্যা মামলা দায়ের করেনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ৩০ হাজার মানুষকে গুম করেছে। আমরা এ অপরাধের বিচার করতে যাচ্ছি। এ অপরাধের বিচার প্রক্রিয়ায় যারাই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায়, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এ নীতি প্রতিষ্ঠায় যত বাধা বিপত্তি আসুক সব মোকাবিলা করবো। জুলাইয়ে শহীদদের রক্তের দাম অবশ্যই রাখা হবে। আমরা সাংবিধানিকভাবে এমন একটি জায়গায় যেতে চাই যেখানে সব শহীদের রক্তের মূল্য দেওয়া হবে।

তিনি বলেন, গুম-খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় নয়, বরং অপরাধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু ব্যক্তি হিসেবে কাউকে টার্গেট করা হবে না; অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া চালানো হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর ঘটনাবলিকে তুলনা করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন- ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে, তাই অযথা বিতর্ক সৃষ্টি না করে বাস্তবতাকে মেনে নিতে হবে।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনে করেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গুম-খুনের মতো অপরাধের বিচারকে আরও কঠোর ও স্বচ্ছ হতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

অ্যাটর্নি জেনারেলরাজশাহী বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: