শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ এবং সংসদ অধিবেশনে সাম্প্রতিক অডিও বা শব্দবিভ্রাট ইস্যুটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের অনুকূলে সরকারি আবাসন বরাদ্দ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সরকারদলীয় চিফ হুইপ ও কমিটির সভাপতি নুরুল ইসলাম মণি। সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য তাদের সংসদের কাছাকাছি থাকা প্রয়োজন। আমরা চেষ্টা করছি, যাতে সব সদস্যকে আবাসনের আওতায় আনা যায়।

আশা করছি, ১০ এপ্রিলের মধ্যে এই বরাদ্দ প্রক্রিয়া শেষ হবে।’
তিনি আরো উল্লেখ করেন, আগামী ৩০ মার্চ হাউজ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। বরাদ্দকৃত বাসাগুলো সংসদ সদস্যরা নিজেরাই ব্যবহার করবেন—এমনটাই প্রত্যাশা করছে কমিটি। আবাসন সুবিধার পাশাপাশি সংসদ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ ছাড়া সংসদ অধিবেশনে সাম্প্রতিক অডিও বা শব্দবিভ্রাটের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিফ হুইপ জানান, এই কমিটি আগামী ৩ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের ভিত্তিতে কারিগরি ত্রুটি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এনউব 

আবাসন বরাদ্দ

শেয়ার করুন: