শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থায় আছে: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থায় আছে: বিশ্বব্যাংক
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো অবস্থায় আছে: বিশ্বব্যাংক

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। আজ রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে—বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো। প্রায় এক বছর আগে যেসব চ্যালেঞ্জের আশঙ্কা করা হয়েছিল, তা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ।”

তিনি আরও জানান, “বর্তমান সরকার অর্থনীতি, প্রশাসন ও নীতিগত নানা সংস্কার বাস্তবায়ন করছে। আমরা এখন বিশ্বাস করি, আমরা সঠিক পথে এগোচ্ছি।”

জোহানেস জুট দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম তদারক করবেন এবং তার নতুন অফিস থাকবে নয়াদিল্লিতে। বাংলাদেশে তার সফরকালে বিশ্বব্যাংকের চলমান প্রকল্প ও বাজেট সহায়তা, আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স, এবং বৈদেশিক মুদ্রা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত ও বৈদেশিক মুদ্রা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বেসরকারি খাতের বিকাশ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর জোর দিয়েছেন।”

ড. সালেহউদ্দিন জানান, বিশ্বব্যাংক ইতোমধ্যে সরকারের চাওয়া অনুযায়ী সহায়তা দিয়েছে। আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভায় পরবর্তী ধাপের সহায়তা নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, “বিশ্বব্যাংক জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার, সংস্থাটিকে দুটি ভাগে বিভক্ত করা, ব্যাংক খাতে পুনর্গঠনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। যদিও কিছু কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে।”

বৈঠকে চট্টগ্রাম বন্দর ও লালদিয়ার কনটেইনার টার্মিনাল প্রকল্প নিয়েও আলোচনা হয়। বিশ্বব্যাংক অবকাঠামো খাতে সহায়তা দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশিরভাগই ছিল অনুদান বা স্বল্প সুদের ঋণ।

মার্কিন শুল্ক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বাণিজ্য উপদেষ্টা ও প্রতিনিধি দল প্রধানের দেশে ফেরার পর।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: