শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত
প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে দেওয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদের স্বাক্ষর করা চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব বরাবর প্রেরণ করা হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানসংক্রান্ত ডি.ওপত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ওপত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া চসিক নির্বাচনে ডা. শাহাদাত হোসেন বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হন আর ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

ফলাফল ঘোষণার পর ডা. শাহাদাত হোসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর একই বছরের ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত নির্বাচনি ট্রাইব্যুনাল আগের ফলাফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ডা. শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করেন। ৩ নভেম্বর ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: