মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট উপহার দিতে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্য। আনুষ্ঠানিকভাবে তারা সাত দিন থাকবে, সঙ্গে থাকবেন ১ হাজার ৫১ জন ম্যাজিস্ট্রেট।
ভোটের শৃঙ্খলায় মাঠে থাকছে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
বিজিবি, র্যাব, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানাভিত্তিক কাজ করবে। পাশাপাশি উপকূলীয় এলাকার জন্য কোস্ট গার্ড মোতায়েন থাকবে।
সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের কাছে রিপোর্ট করবে। নির্বাচনি সহিংসতা ঠেকাতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সমন্বিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এ ছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনি নিরাপত্তার বৃহৎ কর্মযজ্ঞে তারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন।
ভোরের আকাশ/নি. ব