শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন করে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ।

রোববার রাতে মার্কিন বিশেষ দূত সার্জিও গর তার এক্স (সাবেক টুইটার) পোস্টে দুই দেশের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সার্জিও গর জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আয়োজিত বৈঠকের মাধ্যমে এই অভূতপূর্ব সমঝোতা তৈরি হয়েছে। এই চুক্তির ফলে বোয়িংয়ের উড়োজাহাজ অর্ডারের তালিকায় প্রাথমিক সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ বিমানের বহর আধুনিকায়নে ১৪টি বোয়িং কেনার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আগস্টের শেষ সপ্তাহে অতিরিক্ত ১১টি বিমান যোগ করার লক্ষ্য নিয়ে উভয় দেশের সরকারের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চূড়ান্ত রূপ নেয়।

বাণিজ্য ঘাটতি কমানো এবং আকাশপথের যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সাথে এই বিশেষ আলোচনার সূচনা করেন তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক আধুনিকায়নে সর্বমোট ২৫টি বোয়িং ক্রয়ের পরিকল্পনা পেশ করেছিলেন।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত

প্রাথমিক চুক্তিতে সাড়ে ৪৫ হাজার কোটি টাকা বা ৩.৭ বিলিয়ন ডলারে আটটি বোয়িং ৭৮৭-১০, দুটি বোয়িং ৭৮৭-৯ এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনা স্থির হয়।

২০৩১ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০৩৫ সালের মধ্যে এই উড়োজাহাজগুলো বিমানের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: