শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এসময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মী, এমপি, মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের আদর্শ মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশ্ব মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ/এসএইচ

প্রধানমন্ত্রীকবর জিয়ারত

শেয়ার করুন: