শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ অ্যাপ উদ্বোধন করা হবে। এবারের নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগুলো যদি প্রবাসী ভোটারদের নিবন্ধনে উৎসাহ দেয়, তাহলে উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। এদিকে একই দিন বিকেল ৩টায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জুম অ্যাপের মাধ্যমে আইট-অব-কান্ট্রি ভোটিং (ওসিভি) নিয়ে একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে আঞ্চলিক, জেলা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই অংশ নেবেন।

অন্যদিকে তথ্য অধিদফতরের পৃথক একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর আগে ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে তৈরি অ্যাপটির নাম হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’।

ভোরের আকাশ/এসএইচ

নির্বাচন কমিশনপ্রবাসীভোটার

শেয়ার করুন: