শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি  ভুল করে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। বিএনপি করলেও রক্ষা পাবেন না। আপনারা এক দুইজন চাঁদাবাজি করবেন,আর তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়বে, তা হতে দেওয়া হবে না।

সোমবার (১৬ মার্চ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিলের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে, দেখে, বুঝে বাস্তবায়ন করব।  আমাদের কথার কোনো ব্যত্যয় নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বক্তৃতা করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির আলী আজম আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

উদ্বোধন শেষে মন্ত্রী মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে খাল খননের কার্যক্রম শুরু করেন। পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ থেকে জানানো হয়েছে, হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষা মৌসুমে বিলের পানি নিষ্কাশনে খালটি খনন করা হচ্ছে। খরচ হচ্ছে ৫৭ লাখ টাকা। এটি খনন শেষ হলে এলাকার অন্তত এক হাজার ৮শ’ কৃষক উপকৃত হবেন। বিকালে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন মন্ত্রী।

ভোরের আকাশ/নি

আইনমন্ত্রী

শেয়ার করুন: