শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়:  প্রেস সচিব
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব

জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সবাইকে জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৩ মে) ভারতের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনও গভীর এবং স্মরণীয়। তাদের ১৫ বছরের শাসনামলে গণতন্ত্র ধ্বংস হয়েছে, রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়েছে।"

তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ অতীতে বারবার প্রহসনমূলক নির্বাচন আয়োজন করে নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে। অথচ, নির্বাচন হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন।”

প্রেস সচিব আরও জানান, একটি অন্তর্বর্তী সরকার বর্তমানে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এতে জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: