শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতু প্রকল্প নিয়ে অগ্রগতি পর্যালোচনা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাপান-বাংলাদেশ ৮ম প্ল্যাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড।

আজ সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তারা প্রকল্পটিতে কাজ করার আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক ও ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ মি. তোজি নিশিদা (TOJI NISHIDA)।

বৈঠকে শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা, কারিগরি বিভিন্ন দিক ও যৌথ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁদের অবহিত করেন। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা আরও সুদৃঢ় করতে বড় নদীগুলোর ওপর সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশের যোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ অবকাঠামোকে আরও আধুনিক ও বিশ্বমানের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের ট্রাফিক চাহিদা বিবেচনায় উন্নত যোগাযোগ অবকাঠামো নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রকৌশল প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে জাপানে বিভিন্ন জটিল ও বৃহৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তাদের প্রতিষ্ঠানের সফল অভিজ্ঞতা রয়েছে। শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপানের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কাজে লাগাতে তারা অত্যন্ত আগ্রহী।

আরও পড়ুন

রাজধানীর সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আলোচনার শেষ পর্যায়ে সেতু সচিব দেশের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার আলোকে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাবের বিষয়ে সেতু বিভাগের অবস্থান তুলে ধরেন। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় বাস্তবায়নের ক্ষেত্রে বিনিয়োগের শর্ত, অর্থায়ন ও অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উল্লেখ করে একটি সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান।

প্রস্তাব পাওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়।

ভোরের আকাশ/জেআ

জাপান

শেয়ার করুন: