শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনসিপির ১২ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাইতে আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করবেন।

২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ঢাকা পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন নেতারা। তাঁরা মানুষের কাছে শাপলা কলির পাশাপাশি ‘১০ দলীয় ঐক্যের’ প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে শাপলা কলির পাশাপাশি ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে প্রচার করা হবে। একই সঙ্গে আমরা গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দেওয়া কেন প্রয়োজন, সে সম্পর্কে মানুষের সঙ্গে কথা বলব।’

সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।

ভোরের আকাশ/নি. ব

এনসিপির জোট

শেয়ার করুন: