শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে অবকাশযাপন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত সাংবাদিকরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়।

পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।

এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।

সাংবাদিকরা জানান, ক্র্যাব সদস্য শাহেদ বেশ কয়েক বছর আগে টঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

একসময় তার মাথার খুলি ফ্রিজে রেখে পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই মাথায় তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক বলেন, তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।

মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। গাড়িতে থাকা নারী ও শিশুদের জন্য বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন।

এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে।

যোগাযোগ করলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/নি. ব

সাংবাদিক

শেয়ার করুন: