শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

এইচএসসি আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। সরকারের বিরুদ্ধে অস্থিরতা তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষা আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তদন্ত করে দেখা হবে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসব সিদ্ধান্তের পর অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি মহল শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছে। তবে এ ধরনের তৎপরতাকে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তাঁর ভাষায়, এসব বিষয়ে যারা কথা বলছেন, তাদের সংখ্যা খুব বেশি নয়।

আরও পড়ুন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। অতীতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই বর্তমান সরকার সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

অন্তর্বর্তী সরকারের সময়ের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সচিবালয়ে প্রবেশ, পরীক্ষা স্থগিত এবং পরীক্ষা ছাড়াই পাসের মতো ঘটনা ঘটেছিল। তবে বর্তমান সরকার নিয়মতান্ত্রিক ও মানসম্মত পরীক্ষা গ্রহণে দৃঢ় অবস্থানে রয়েছে।

ভোরের আকাশ/জেআ

এইচএসসি ও সমমানের পরীক্ষাস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: