শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাড়িতে হামলার প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজের বাসায় হামলা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন,“আমার বাসায় হামলার ঘটনায় আমি আতঙ্কিত নই। কিন্তু বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে—এসব নিয়েই আমাদের উদ্বেগ।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা সেই পর্যায়ে যেতে পারবে না।”

এর আগে রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে রিজওয়ানার বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার বাসার সামনেই দুটি ককটেল বিস্ফোরণ হয়। ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ভোরের আকাশ/তা.কা

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

শেয়ার করুন: