শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যে নতুন নিষেধাজ্ঞা দিল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যে নতুন নিষেধাজ্ঞা দিল
ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যে নতুন নিষেধাজ্ঞা দিল

বাংলাদেশ থেকে পাট, সুতা ও বোনা কাপড়জাত পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এ সংক্রান্ত নির্দেশনা শুক্রবার (২৭ জুন) প্রকাশ করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে এসব পণ্য এখন থেকে শুধু ভারতের নাহভা শেভা সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানি করা যাবে। স্থলপথে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এসব পণ্য প্রবেশের অনুমতি থাকবে না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে—পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা বোনা পাট কাপড়।

এর আগে, গত মে মাসেও বাংলাদেশের তৈরি পোশাক পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তখনও শুধুমাত্র নাহভা শেভা ও কলকাতা বন্দর দিয়ে এসব পণ্য প্রবেশের সুযোগ রাখে দেশটি। উল্লেখযোগ্য, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে ভারতে।

তবে ভারতীয় বাণিজ্য বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নেপাল ও ভুটানে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া এসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে এসব পণ্য অন্য কোনো দেশে পুনরায় রপ্তানিও করা যাবে না।

 

ভোরের আকাশ/হ.র

বাংলাদেশিভারত

শেয়ার করুন: