ডিআইজিসহ তিন কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত এক ডিআইজিকেও স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে নেওয়া এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভোরের আকাশ/এনএস