আসছে টানা তিন দিনের ছুটি
চলতি নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। তবে চলতি বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। এর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকছে অফিস-আদালত টানা তিন দিনের জন্য বন্ধ থাকবে।
চলতি বছরের ছুটির তালিকায় এখনো দুটি সাধারণ ছুটি বাকি। এর মধ্যে ডিসেম্বরের এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে দীর্ঘ বিরতি এনে দিচ্ছে চাকরিজীবীদের জন্য। এর আগে বিজয় দিবস এই বছর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ছিল।
উপদেষ্টা পরিষদ সম্প্রতি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি কমে দাঁড়াবে ২৮ দিনে; সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে কার্যকর মূল ছুটি থাকবে ১৯ দিন।
ভোরের আকাশ/এসএইচ