শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘রাতের ভোট’-এর পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারী: জবানবন্দিতে সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘রাতের ভোট’-এর পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারী: জবানবন্দিতে সাবেক আইজিপি
‘রাতের ভোট’-এর পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারী: জবানবন্দিতে সাবেক আইজিপি

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের আগেই ব্যালট বাক্সে ৫০ শতাংশ ব্যালট রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী—এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দিতে।

চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি এ তথ্য তুলে ধরেন।

জবানবন্দিতে মামুন দাবি করেন, গুম, নির্যাতন এবং ক্রসফায়ারের মতো স্পর্শকাতর ও গুরুতর নির্দেশনা সরাসরি আসত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এ সংক্রান্ত নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি।

তিনি বলেন, “আমি পুলিশের সর্বোচ্চ পদে থাকলেও এসব কার্যক্রম সম্পর্কে আমাকে অনেক সময় অবহিত করা হতো না। সামরিক উপদেষ্টা সরাসরি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব পরিচালনা করতেন।”

জবানবন্দিতে তিনি আরও বলেন, ব্যারিস্টার আরমানকে টাস্কফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) সেলে আটকে রাখার বিষয়টিও ছিল ওই গোপন কার্যক্রমের অংশ।

সাবেক আইজিপি মামুন আরও দাবি করেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘জিন’ নামে ডাকতেন। কারণ, তাকে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ব্যক্তি হিসেবে মনে করা হতো।

জবানবন্দিতে মামুন অভিযোগ করেন, “জুলাই আন্দোলন দমনে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যবহৃত হয় মারণাস্ত্র এবং হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়।” এসব নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতেন বলে জানান তিনি।

তিনি বলেন, “আন্দোলন দমন নিয়ে প্রতিরাতে চলত বৈঠক। সেখানেই নির্ধারিত হতো কে কোথায় যাবে, কীভাবে ব্যবস্থা নেবে।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।

তার জবানবন্দিতে উঠে আসা এই তথ্যগুলো দেশের প্রশাসন, রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: