শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারাগারে ঈদ আয়োজন

বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি
বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি

প্রতিবছর ঈদ উপলক্ষে দেশের কারাগারগুলোতে নানা আয়োজন থাকে বন্দিদের জন্য। বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় দেখা করার সুযোগ ও বাড়ির রান্না করা খাবারের সুযোগ।

এছাড়াও থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে কারাগারগুলোতে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রতিটি কারাগারে ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দিদের জন্য জবাই করা হচ্ছে ৮টি গরু ও ১০টি খাসি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, শুক্রবার (৬ জুন) দুস্থ বন্দিদের মাঝে ঈদের উপহার হিসেবে ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। আজ ঠিকাদারের মাধ্যমে গরু ও খাসি জবাই করে বন্দিদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। এ ছাড়া কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ঈদের আনন্দে অংশ নিতে পারেন বন্দিরাও।

কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুদ জানান, ঈদের দিন সকালে নাশতায় বন্দিদের দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হচ্ছে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতের খাবারে থাকবে ভাত, মাছ এবং আলুর দম।

তিনি আরও জানান, ঈদের দিন কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি জামাত। এর মধ্যে একটি শুধুমাত্র বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা স্টাফদের জন্য আয়োজন করা হয়।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন আরপি গেটে বন্দিদের স্বজনদের মাঝে উপহার ও স্যুভেনির বিতরণ করা হবে। ঈদের পরদিন বন্দিরা তাদের আত্মীয়দের পাঠানো বাড়ির খাবার গ্রহণ ও তা উপভোগ করতে পারবেন।

এছাড়া ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ‘প্রিজন ম্যারাথন ২০২৫’, যেখানে অংশ নেবেন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কর্মীরা। একই দিন আয়োজিত হবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

উল্লেখ্য, ঢাকা বিভাগের আওতাধীন ১৭টি কারাগার — যার মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার এবং মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার — এসব কারাগারের ঈদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির।

ভোরের আকাশ/জাআ

বন্দিঈদকারাগার

শেয়ার করুন: