শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচিত সরকারের কোনো অংশ হওয়ার ইচ্ছা নেই: ড. ইউনূস

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচিত সরকারের কোনো অংশ হওয়ার ইচ্ছা নেই: ড. ইউনূস
নির্বাচিত সরকারের কোনো অংশ হওয়ার ইচ্ছা নেই: ড. ইউনূস

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকারের কোনো অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টামণ্ডলীর কারও এমন ইচ্ছা রয়েছে বলে মনে হয় না। নির্বাচিত সরকারের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা এবং ক্ষমতা হস্তান্তরের সময় জনগণ যাতে খুশি হয়- তা নিশ্চিত করাই লক্ষ্য। তবে নির্বাচনটি সঠিক হওয়া গুরুত্বপূর্ণ। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে সমস্যার সমাধান হবে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশের তরুণরা ভোট দিতে পারেনি। তাদের মতামতের মূল্যায়ন করা হয়নি। তারা নতুন বাংলাদেশের অপেক্ষায়। আগামী নির্বাচন শুধু নিয়ম রক্ষার ভোট হবে না; শুধু নতুন সরকারের জন্য নয়, ভোট হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য। নতুন বাংলাদেশের সংজ্ঞায় তিনটি বিষয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এক. সংস্কার, দুই. বিচার ও তিন, নির্বাচন।

সংস্কার কমিশন করার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় ড. ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

এর আগে, মঙ্গলবার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে বৈঠক করেন।

এছাড়া এদিন ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা, মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ভোট দিতে মুখিয়ে আছে ভোটাররা। যারা গত ১৭ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত।’

ভোরের আকাশ/এসএইচ

জাতীয় সংসদ নির্বাচনড. ইউনূস

শেয়ার করুন: