শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

বাংলাদেশের চার বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, আর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই অবস্থায় দেশের ১২ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিপদ সম্ভাব্য জেলায় রয়েছে— লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গত বুধবার সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বিপদসীমা অতিক্রম করতে পারে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র-যমুনা ও অন্যান্য নদীর পানি সমতলও বেড়েছে। পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতলও বাড়তে পারে। বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীর জোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি থাকার কারণে আগামী তিন দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: