শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহ আলী মাজারে হামলা-চুরি

অজ্ঞাত ১৫০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও টাকা চুরির ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত জামায়াতে ইসলামীর ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

তিনি বলেন, মামলা রুজু হয়েছে। এ হামলার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত এবং আরমান দেওয়ান অজ্ঞাত আসামি।

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন- মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

এজাহারে বাদী রেসমি বেগম জানান, তিনি শাহ আলীর মাজারে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জিয়ারত করেন। গত ১৪ মে দিবাগত রাতে মাজার জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে।

আরও পড়ুন

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের

হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তাকে আঘাত করে। হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

ভোরের আকাশ/ইউএম

জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন: