শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে: মালিক সমিতি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে ১১ ফেব্রুয়ারি দেশের দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ভোটের দিন আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বেশিরভাগ চালক ও সহকারী ভোট দেওয়ার কারণে বাসে উপস্থিত থাকবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, “১১ ফেব্রুয়ারি বাস চলাচল স্বাভাবিক থাকবে। তবে এখন পর্যন্ত ওই দিনের টিকিটের চাহিদা খুব বেশি নেই, অন্যদিকে ১০ ফেব্রুয়ারি টিকিটের জন্য প্রচুর চাপ লক্ষ্য করা গেছে।”

১২ ফেব্রুয়ারির বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। আমরা তো আর না করতে পারি না। তবে, ভোট শেষ হওয়ার পরে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।

 

ভোরের আকাশ/এনএস

বাসবাস চলাচলমালিক সমিতি

শেয়ার করুন: