শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ৩৬ বাংলাদেশি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উন্নত জীবনের আশায় কোটি টাকা খরচ করে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরলেন আরও ৩৬ জন বাংলাদেশি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২৯৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্যমতে, ফেরত আসা এই ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে মেক্সিকো সীমান্ত হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই যাত্রায় একেকজন ৪০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন, যা জোগাড় করতে অনেক পরিবার জমি ও গয়না বিক্রি করে নিঃস্ব হয়েছে।

ফেরত আসাদের মধ্যে ২১ জনই নোয়াখালীর বাসিন্দা। নোয়াখালীর জাহিদুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় তিনি ৮০ লাখ টাকা খুইয়েছেন। গাজীপুরের সুলতানা আক্তার ব্রাজিল-মেক্সিকো রুট ব্যবহার করতে দালালদের দিয়েছিলেন ৩০ লাখ টাকা। কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়ায় তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ২০২৫ সালে বিএমইটির ছাড়পত্র নিয়ে ১,৩২০ জন বাংলাদেশি ব্রাজিলে গেছেন, যার বড় অংশই নোয়াখালীর। তিনি প্রশ্ন তোলেন, "সরকার যখন ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমোদন দেয়, তখন তারা কি সত্যিই সেখানে কাজ করতে যাচ্ছেন নাকি যুক্তরাষ্ট্র যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন—তা খতিয়ে দেখা উচিত।" এই অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় জড়িত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান কয়েকগুণ জোরদার করা হয়েছে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন দ্রুততম সময়ে চার্টার্ড ও সামরিক ফ্লাইটে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এমনকি অনেককে হাতে-পায়ে শিকল বাঁধা অবস্থায় ফেরত পাঠানোর মতো অমানবিক অভিযোগও পাওয়া গেছে।

ভোরের আকাশ/মো.আ.

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: