শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

টিকিট প্রত্যাশীদের চাপ কমাতে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সহজলভ্যতা নিশ্চিত করতে এবং কালোবাজারি রোধে এবার কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না। সকল যাত্রীকে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে স্টেশনে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হবে বলে জানা গেছে। 

ভোরের আকাশ/আ.র

ট্রেনের অগ্রিম টিকিট

শেয়ার করুন: