মঙ্গলবার মোবাইল কোর্টের সুপারিশ বাস্তবায়ন নিয়ে দ্বিতীয় সভা

মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রণীত সুপারিশমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। এতে সুপারিশগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখা থেকে গত ১১ নভেম্বর এই সংক্রান্ত একটি সভার নোটিশ জারি করা হয়েছে।
সভার নোটিশ অনুযায়ী এবারের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ আলোচনা।
সভায় অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের অনুলিপি পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ