শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সাপোর্ট সেল ও পোর্টাল উদ্বোধন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য 'রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল' এবং 'রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল' উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিমান সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সব কার্যক্রম সম্পন্ন করে থাকেন। 'রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল' অবসরোত্তর কর্মকর্তাদের সেবাগুলো নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই দেওয়া সম্ভব হবে।

এছাড়া, বিমান বাহিনী সদর দফতর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাগুলো তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত সেবাগুলো আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য।

এই ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দেশে অথবা বিদেশে যেকোনো স্থান থেকে অবসর পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

আইএসপিআরবিমান বাহিনী

শেয়ার করুন: