শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্ণদিবস কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে এক সমাবেশে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই দিন বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সাকিবুল হক লিপু অভিযোগ করেন, তাদের তিন দফা দাবির কোনো অগ্রগতি হয়নি। নীতি নির্ধারকরা শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কেই অবগত নন।

অন্যদিকে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে শাহবাগে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ঘটনাপ্রবাহের জন্য দুঃখ প্রকাশ করে জানান, বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এর আগে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের দাবিগুলো চাকরি ও নিয়োগ প্রক্রিয়া সংশ্লিষ্ট, তাই সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আন্দোলনের বিষয়ে আলোচনা হতে পারে, দাবি নিয়ে কথা হতে পারে। কিন্তু বারবার শাহবাগ অবরোধ বা যমুনায় যাওয়া সমাধান নয়। ছাত্রদের জন্য সরকারের দরজা খোলা আছে, আলোচনাও অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ//হ.র

প্রকৌশলী

শেয়ার করুন: