শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণে কোন দুর্নীতির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এ কার্ড বিতরণে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী এসব কথা বলেন৷

আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন,ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে আমরা একটি শক্তিশালী পর্যবেক্ষণ কাঠামো তৈরি করেছি। তালিকা প্রণয়ন থেকে শুরু করে কার্ড বিতরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনটি আলাদা স্তরে তদারকি করা হবে। এতে করে প্রকৃত সুবিধাভোগীরাই এই সুবিধার আওতায় আসবে।

দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে এই কার্ড বিতরণ করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।

তিনি আরও উল্লেখ করেন, পরিবারে নারীদের সামাজিক গুরুত্ব বাড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, বিতরণ প্রক্রিয়া এতটাই স্বচ্ছ হবে যে এখানে দুর্নীতির কোনো ছিদ্রপথ রাখা হবে না।

ভোরের আকাশ/এসএইচ

সমাজকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন: