শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি
শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে—এমন ভোটকেন্দ্রগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) রাজধানীর দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, ভোট কারচুপি ও অনিয়মে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে কিছু কর্মকর্তার নথিপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এসব কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানও চলছে।

এছাড়া ২০১৪ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্বে থেকে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরের জানুয়ারিতে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি। এরই অংশ হিসেবে এবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে ২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে—এমন কেন্দ্রগুলোর তালিকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে।

ভোরের আকাশ//হ.র

নির্বাচন অফিসদুদকের অভিযান

শেয়ার করুন: