শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পূজায় বিঘ্ন ঘটাতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা বিঘ্নিত করার জন্য পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তবে সেই ষড়যন্ত্র সফল হয়নি। একজনকে আটক করা হলেও পরে দেখা গেছে তিনি এ ঘটনায় জড়িত নন। ফলে দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। লক্ষ্মীপূজা আরও ভালোভাবে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “পূজার শুরুতে ধর্ষণের ঘটনার মতো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল। তবে তা সফল হয়নি। সবার সহযোগিতায় সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজার নিরাপত্তায় সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।”

তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

ভোরের আকাশ/হ.র

স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন: