শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউ‌নিয়ন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বর্তমানে সব স্বল্প মেয়াদী পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কীভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।

এতে জানানো হয়, ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এসেছেন। এ ছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি আরও বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। পাশাপাশি, জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন।

নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

ভোরের আকাশ/তা.কা


 

ইউরোপীয় ইউনিয়নত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: