শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ
ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিকবিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো। গতকাল রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরে বলা হয়, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সব কোর কনভেনশন ও প্রোটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত করার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: