শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ২৮ জন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ২৮ জন
২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত ২৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৮৩টি নমুনা পরীক্ষায় এসব সংক্রমণ শনাক্ত হয়। এতে দেশে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।

আঞ্চলিক বিবরণ অনুযায়ী, ঢাকা বিভাগে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রামে ১৪৭টি পরীক্ষায় ১২ জন, রাজশাহীতে ৩৩টি পরীক্ষায় ২ জন এবং খুলনায় ২৫টি পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ, যা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত গড় হারে ১৩ দশমিক ০৫ শতাংশ।

করোনার ভয়াবহতা ২০২১ সালে সবচেয়ে বেশি দেখা গেলেও গত বছরগুলোতে তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জন, ২০২১ সালে ২০ হাজার ৫১৩ জন, ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের অপ্রয়োজনে বিদেশ ভ্রমণ এড়াতে বলেছে, বিশেষ করে ভারতসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে। একইসঙ্গে সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়ানো হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

করোনাভাইরাসকরোনা

শেয়ার করুন: