শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার চর্চায় এনজিওগুলোর সহযোগিতা চায় কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার চর্চায় এনজিওগুলোর সহযোগিতা চায় কমিশন
জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার চর্চায় এনজিওগুলোর সহযোগিতা চায় কমিশন

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছে কমিশন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান, তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

পরিকল্পনা অনুযায়ী, তথ্য মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য অধিকারবিষয়ক স্টল স্থাপন করা হবে। পাশাপাশি তথ্য অধিকারসংক্রান্ত প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শনের ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের জন্য ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তথ্য চেয়ে আবেদন করার নিয়ম, আবেদন ফরম পূরণ এবং তথ্য না পেলে আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার আইনের প্রয়োগ ও নাগরিক হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের তথ্য মেলা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ বাড়বে।

আরও পড়ুন

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচেতন, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/এনএস
 

 

শেয়ার করুন: