প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য একটি স্পষ্ট দিশা উন্মোচন করেছেন। তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সর্বাত্মকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে এবং প্রতিটি পরিবার যেন নিজস্ব সম্পদ ও সামর্থ্যে স্বাবলম্বী হতে পারে, সেটিই দলটির মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার কিছু আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন।
এসময় প্রধানমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দল-মত-নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
ভোরের আকাশ/এসএইচ