শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলতি বছর কোরবানিতে পশু আমদানি হবে না

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর কোরবানিতে পশু আমদানি হবে না
চলতি বছর কোরবানিতে পশু আমদানি হবে না

দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না। পাশাপাশি অবৈধভাবে প্রতিবেশি দেশ থেকে কোরবানির পশু আসা পুরোপুরি বন্ধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

রোববার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন,  শোনা যাচ্ছে চলতি বছর মিয়ানমারের দিক থেকে অবৈধ পথে পশু আসছে।  অবৈধ প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। 

তিনি আরও বলেন, চলতি বছর কোরবানির জন্য  মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। যা চাহিদার তুলনায় ২০ লাখের বেশি। 

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। 

তিনি জানান, কোরবানির পশু যাতায়াতের সময় চাঁদাবাজি ঠেকাতে সব ধরণের ব্যবন্থা নিয়েছে মন্ত্রণালয়। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার। 

উপদেষ্টা আরও বলেন, রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম থাকবে। 

ভোরেরআকাশ/আমর

শেয়ার করুন: