× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারাসহ ৫১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারী ২০২৬ ১০:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫১ জন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এরকম একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন মোট ৭০টি আপিল আবেদনের শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার শুনানিতে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, আপিল আবেদন মঞ্জুর হয়েছে ৫২টি। নামঞ্জুর হয়েছে ১৫টি। শুনানিতে অনুপস্থিতি ছিলেন দুজন, তারাও নামঞ্জুরের তালিকায়। এছাড়া তিনটি আবেদন পেন্ডিং রয়েছে।

আপিল আবেদন মঞ্জুর হওয়ায় জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে তারা ইসিতে আপিল করে সফল হয়েছেন ।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণার করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল হয়েছিল ইসিতে। সেই আপিল মঞ্জুর হওয়ায় টিকলেন না একরামুজ্জমান। আর ১৫ জন আপিলকারীর আবেদন না-মঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন; তাতে প্রার্থিতা আর ফিরল না তাদের।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।

‎তফশিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি শেষে ‎ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা তখনই চূড়ান্ত হবে। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

ভোরের আকাশ/নি. ব

সংসদ নির্বাচন: চতুর্থ দিনে ইসিতে ১৭৪ আপিল

সংসদ নির্বাচন: চতুর্থ দিনে ইসিতে ১৭৪ আপিল

সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে

সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে

আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে হবে: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে হবে: প্রধান উপদেষ্টা

তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু