শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রচার নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

এতে আরও জানানো হয়, সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় বা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

বাংলাদেশ সেনাবাহিনী সকলকে এ ধরনের ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যকলাপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেলে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সেনাবাহিনীভুয়া পরিচয়

শেয়ার করুন: