শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ: উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ: উপদেষ্টা মাহফুজ আলম
৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ: উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যেই প্রকাশিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’।

শুক্রবার রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি ঘোষণা করা হবে। ঘোষণাপত্র ইস্যুটিকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করায় সবাইকে ধন্যবাদ।”

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন। এই প্রেক্ষাপটে ‘জুলাই ঘোষণাপত্র’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকার ইতোমধ্যেই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। সেই খসড়া তিনটি প্রধান রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে পাঠানো হয়েছে তাদের মতামত জানার জন্য।

সূত্র জানিয়েছে, বিএনপি এবং এনসিপি ইতোমধ্যে তাদের লিখিত মতামত সরকারকে জানিয়ে দিয়েছে। জামায়াত আগামী দুই-এক দিনের মধ্যে তাদের মতামত দেবে বলে জানা গেছে।

এখন সব নজর ৫ আগস্টের দিকে, যখন সরকার এই বহুল আলোচিত ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: