শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকরের পর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইতালি।

সোমবার এক বার্তায় দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার সুযোগ পাবে না।

দূতাবাস আরও বলেছে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়া থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করে বলেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির নথি গোছাচ্ছে দুদক

বার্তায় উল্লেখ করা হয়, ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের নানা সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। তবে এসব সুবিধা পেতে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইতালিতে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে ঝুঁকি এড়ানোর পাশাপাশি আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব।

ভোরের আকাশ/এনএস

লিবিয়া ফেরতইতালি

শেয়ার করুন: