সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান
নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ এ ভূষিত হয়েছেন।
৭ আগস্ট (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ তাকে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে ও মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে নিসচা’র জেলা ও উপজেলা প্রতিনিধি, আজীবন সদস্য, উপদেষ্টামণ্ডলী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা শাখা নিসচা’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিসা’র কেন্দ্রীয় ২০০৬-২০০৮ মেয়াদের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ২০১৯-২১ মেয়াদের কমিটিতে তিনি এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে নিরসলভাবে পালন করেছেন। ২০২২-২৩ মেয়াদে কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মমহাসচিব হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন।
সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরিতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লেখে তিনি বিশেষ অবদান রাখছেন। তিনি নিসচা’র ২০২৬-২৭ কার্যমেয়াদের নির্বাহী কমিটিতে অষ্টমবারের মত যুগ্ম মহাসচিব পদে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
ভোরের আকাশ/এনউব