শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বুড়িগঙ্গায় ট্রলারডুবির পর ১০ যাত্রীকে জীবিত উদ্ধার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কড্ডা বাজার থেকে কুমিল্লার মুরাদনগরগামী একটি ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) বুড়িগঙ্গা নদীতে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ডুবে গেছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে নিখোঁজ হওয়া দুজনসহ ট্রলারের ১০ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর থেকে নতুন একটি স্টিল বডি ট্রলার কিনে ১০ জন যাত্রী নিয়ে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মালিক ও যাত্রীরা। পোস্তগোলা ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সুন্দরবন-১২ লঞ্চের সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর ৮ জন যাত্রী তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

উখিয়ায় এক মাসেও মিলেনি নিখোঁজ শিশু নুসাইবার সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

পরবর্তীতে জানা যায়, নিখোঁজ হওয়া ওই দুই যাত্রী দুর্ঘটনার পর সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হয়েছিলেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেননি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ট্রলারের মালিক নিশ্চিত করেছেন যে নিখোঁজ দুই যাত্রী সাঁতরে কিনারায় উঠতে পেরেছেন এবং তারা এখন নিরাপদ আছেন। অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে এসেছে।

ভোরের আকাশ/জেআ

নৌদুর্ঘটনাবুড়িগঙ্গা নদীট্রলারডুবিবাংলাদেশ নৌপথ

শেয়ার করুন: