শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে সানজিদ সিদ্দিকী জানান, সম্প্রতি সরকারি বিভিন্ন অফিসে কর্মকর্তারা তাদের টেবিলের পেছনে বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। তারা জাতীয় পতাকা রেখে চেয়ারের সামনে অবস্থান করছেন। এভাবে চেয়ার বা টেবিলের পাশে জাতীয় পতাকা প্রদর্শন করা আইনবহির্ভূত।

তিনি বলেন, জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২-এ ১৫ ধরনের ব্যক্তি তাদের দফতরে, বাসস্থানে এবং গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা যায়, সরকারের বিভিন্ন অধীনস্থ অফিস, বিশেষ করে সচিবালয়ের অধীনস্থ অফিস ও করপোরেশনের কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে তাদের চেয়ারের পেছনে একটি পতাকা প্রদর্শন করছেন। সর্বদাই পতাকা প্রদর্শন করেন। এই প্রদর্শনের সুযোগ আইনে রাখা হয়নি।

সানজিদ সিদ্দিকী আরও বলেন, পতাকা বিধিমালায় বলা আছে, জাতীয় পতাকা যখন কোনো ভবনে প্রদর্শন করা হবে, তখন এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করতে হবে। জাতীয় পতাকা ফ্রি-ফ্লোটিং হতে হবে। মানে, আপনি যখন এটি উত্তোলন করবেন, তখন এটি উড়ন্ত অবস্থায় থাকতে হবে। কিন্তু যে পতাকা প্রদর্শন করা হচ্ছে, আপনারা দেখবেন, এটি একটু বেন্ড করে, কার্ভ করে, শুধু পতাকাটি পেছনে রেখে তিনি সামনে অবস্থান করছেন।

শুনানি শেষে আদালত রুল দিয়েছেন। রুলে পতাকা পেছনে রেখে সরকারি কর্মকর্তারা সামনে অবস্থান করছেন বা তাদের চেয়ারের পেছনে পতাকা প্রদর্শন করছেন, এই ধরনের পতাকার ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আরও পড়ুন

কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় মন্ত্রিসভা কমিটি গঠন

অন্তর্বর্তীকালীন আদেশে সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের চেয়ার বা সোফার পাশে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন না করেন, তা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

রিটকারীর আইনজীবী আরও বলেন, তিন সদস্যের কমিটি করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন আদালত। কমিটিতে একজন জুডিসিয়াল অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখতে বলা হয়েছে। তারা ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দেবেন, জাতীয় পতাকার বিধি অনুসরণ করে অফিসকক্ষে যে জাতীয় পতাকাগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রদর্শন করা হচ্ছে কিনা।

ভোরের আকাশ/এনএস

জাতীয় পতাকা

শেয়ার করুন: