শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তেজনা না বাড়াতে পাকিস্তানকে সতর্ক থাকার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তেজনা না বাড়াতে পাকিস্তানকে সতর্ক থাকার অনুরোধ
উত্তেজনা না বাড়াতে পাকিস্তানকে সতর্ক থাকার অনুরোধ

 

ভারতের সঙ্গে উত্তেজনা আরও না বাড়াতে পাকিস্তানকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (৫ মে) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফোনালাপের বিষয়টি জানান তৌহিদ হোসেন।

তিনি বলেন, “পাকিস্তানকে অনুরোধ করেছি, যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা ভারতের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত—এ কথাটিও আমি তাদের জানিয়েছি।”

ভারতকে বিষয়টি জানানো হবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, “যদি ভারত জানতে চায়, আমি দিল্লিকেও একই কথা বলব।”

তিনি আরও জানান, ইসহাক দার সাম্প্রতিক পরিস্থিতি ও ইসলামাবাদের গৃহীত পদক্ষেপ নিয়ে অবহিত করতেই ফোন করেছিলেন। তবে তিনি কোনো সমর্থন বা প্রতিক্রিয়া চাননি।

তৌহিদ হোসেন বলেন, “আমি শুধু বলেছি, শান্তি বজায় রাখা দরকার এবং উত্তেজনা প্রশমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই পক্ষ। পাশাপাশি উচ্চ পর্যায়ের নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ//হ.র

পাকিস্তানের পররাষ্ট্রসচিবপাকিস্তান

শেয়ার করুন: