শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যে কোনো সময় ভোটার অন্তর্ভুক্তির ক্ষমতা চায় নির্বাচন কমিশন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
যে কোনো সময় ভোটার অন্তর্ভুক্তির ক্ষমতা চায় নির্বাচন কমিশন
যে কোনো সময় ভোটার অন্তর্ভুক্তির ক্ষমতা চায় নির্বাচন কমিশন

সালজুড়ে যে কোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্তির সুযোগ চেয়ে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “বর্তমানে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ আছে। তবে আমরা চাই, বছরজুড়েই যেন যৌক্তিক বিবেচনায় কেউ ভোটার হতে পারেন, সেই ব্যবস্থা আইনে থাকুক।”

ইসি সচিব জানান, ভোটের তফসিল, প্রতীক বরাদ্দসহ সংশ্লিষ্ট কার্যক্রম বিবেচনায় রেখে তালিকায় অন্তর্ভুক্তির সময় নির্ধারণের ক্ষমতা কমিশনের হাতে রাখতে চায় তারা। এজন্য আইনি সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১ জানুয়ারির পর যারা ভোটার হওয়ার যোগ্য হন, তারা সেই বছরের নির্বাচনে অন্তর্ভুক্ত হতে পারেন না।

এ বিষয়ে সচিব বলেন, “আইন সংশোধন হলে বছরের যেকোনো সময় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এতে অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।”

সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত ৭৬টি সংসদীয় আসনের সীমানা সংশোধনের আবেদন জমা পড়েছে, যেগুলো যাচাই-বাছাই চলছে।

রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, “১৪৭টি আবেদন জমা পড়েছে। কয়েকটি দলের একাধিক আবেদন থাকায় আমরা ধরে নিচ্ছি, ১৪৪টি দল অংশ নিয়েছে। প্রাথমিক যাচাইয়ের জন্য ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, প্রতীকের সংখ্যা বাড়ানো হবে। আদালতের আদেশে জামায়াত ইসলামীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সংরক্ষিত হয়েছে বলে জানান ইসি সচিব।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, “নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।”

 

ভোরের আকাশ/হ.র

নির্বাচন কমিশন

শেয়ার করুন: