শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতনের নামে অপপ্রচার বন্ধের আহ্বান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংখ্যালঘু নির্যাতনের  নামে অপপ্রচার বন্ধের  আহ্বান খ্রিস্টান  অ্যাসোসিয়েশনের
সংখ্যালঘু নির্যাতনের নামে অপপ্রচার বন্ধের আহ্বান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

সংখ্যালঘু নির্যাতনের নামে ‘দেশের ভাবমূর্তি নষ্টকারী’ পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্তা। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অনুরোধ জানান।
সংগঠনের যুগ্ম মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করে আসছিল। বিগত সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, অন্যায় অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়। গত বছর মে মাসে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায়  বাংলাদেশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে বলে যে বক্তৃতা  দিয়েছিলেন, তা নিঃসন্দেহে খ্রিস্টান সমাজের ওপর নির্যাতন ও ধর্মীয় সহিংসতা লাগানোর চেষ্টা ছিল মাত্র। উনার (শেখ হাসিনা) পরিকল্পনা ছিল এই কথা বলার পর ধর্মপ্রাণ মুসলিম জনগণ খ্রিস্টানদের ওপর হামলা করবে আর উনি সেটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিধন করবেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার বপতনের পর প্রিয়া সাহা, রানা দাশগুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকারও একটি নির্দিষ্ট  দেশের দালালি করে আবারও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অবিলম্বে এই সমস্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছে। যে সমস্ত রাষ্ট্র এই রাষ্ট্রদোহীদের চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে লাফাচ্ছে, তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।


 

শেয়ার করুন: